সোমবার, জুন ২২, ২০২৬

পুঠিয়ায় ক্যান্সার আক্রান্ত নারীর আত্মহত্যা

পুঠিয়া প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন
পুঠিয়ায় ক্যান্সার আক্রান্ত নারীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ক্যান্সার আক্রান্ত শাহানাজ বেগম (৪৯) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ছোট সেনভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম একই এলাকার জয়নাল শেখের স্ত্রী।


পারিবারিক সূত্রে জানা যায়, শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোগের কারণে তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। যন্ত্রণার কারণে তিনি ঠিকমতো খেতে ও ঘুমাতে পারতেন না।


ঘটনার সময় তার পুত্রবধূ মৌসুমী বেগম টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বাড়ির উত্তর পাশে গোয়ালঘরে শাহানাজ বেগমকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে নিচে নামান।


পরে স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রশিদ ও নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।