মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ মার্চ ২০২৬ ০১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ মার্চ ২০২৬ ০১:২১ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো: মুক্তার উদ্দিনের ছেলে মো: ইসতিয়াক উদ্দিন ওরফে ইস্তি (২৭)।


রোববার (২২ মার্চ) রাত সোয়া ৮ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইসতিয়াককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।