মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

সোনার দেশ ডেস্ক ২৩ মার্চ ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ মার্চ ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে। 


সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


মন্ত্রী বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারলো না। আমরা কাজ করে বেহেশতে যাবো। ধর্মকে ব্যবহার করা যায় না।


দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাবো। 


মহাসচিব বলেন, তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। না হলে বেহেশতে যাওয়া যাবে না। এসময় তিনি সততার সঙ্গে ভালোভাবে খাল খনন করার নির্দেশনা দেন।


তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম। কিন্তু পাম্প (ফিলিং স্টেশন) ভাঙচুর করা সমীচিন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করবো। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।


তিনি বলেন, গম ঝড়বৃষ্টিতে পড়ে গেছে।


আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কৃষি ঋণ মওকুফের। আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারাদেশে কয়েক কোটি নারীকে কার্ড দেওয়া হবে।


এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবেন। আমাদের সব প্রজেক্ট সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।


এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা, বিএনপির নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: বাংলানিউজ