সোমবার, জুন ২২, ২০২৬

বাউল গানের অনুষ্ঠানে এক দল উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলা

সোনার দেশ ডেস্ক ২৩ মার্চ ২০২৬ ০২:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ মার্চ ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
বাউল গানের অনুষ্ঠানে এক দল উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলা
শতাধিক লোক সংঘবদ্ধভাবে অনুষ্ঠানে হামলা চালায়

হামলা করে বাউল গানের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে এক দল উচ্ছৃঙ্খল লোক। রবিবার (২৩ মার্চ) রাতে সিলেটের বিশ্বনাথের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাি (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


স্থানীয়রা জানান, উপজেলার রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে বাউল গানের আসর বসে। এর ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী বাউল গানের আসরের আয়োজন করা হয়। রবিবার রাতে শতাধিক লোক সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়। তারা আয়োজন পণ্ড করে দিয়ে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করতে করতে মিছিল করে চলে যায়।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন