প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে : ভৃমিমন্ত্রী
রাজশাহী সদর আসনের এমপি ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা জিয়াউর রহমানের মতোই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জাতিকে কিভাবে তার বাবা জিয়াউর রহমানের মতোই একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহজ-সরল ও সততা-নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন সবার সঙ্গে বন্ধুত্ব করে, কাউকে প্রভূ স্বীকার করে করে নয়।
মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অগ্রগতি সাধিত হয়েছে। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। বর্তমান সরকারও আগের বিএনপি সরকারের শিক্ষাখাতে উন্নয়ন অব্যাহত রাখবে।
এর আগে বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভযাত্রায় যোগ দেন মিজানুর রহমান মিনু। বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড.মুন্সি আবু সাইফ,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো.হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামসহ অন্যরা।
নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে দুইদিন ব্যাপি অনুষ্ঠান শেষ হবে আজ। রাতে সংস্কৃতির অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে আয়োজন।