সোমবার, জুন ২২, ২০২৬

পাহাড়পুর বৌদ্ধ বিহারে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ ০৩:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ ০৩:০৫ অপরাহ্ন
পাহাড়পুর বৌদ্ধ বিহারে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

দেশের উত্তর জনপদের খ্যাতীয়মান প্রাচীন সভ্যতার বিরল ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। ঈদের আনন্দে ভ্রমন পিপাসুদের পদচারনায় মূখরিত হয়ে উঠে নওগাঁ জেলার পর্যটন কেন্দ্র গুলো। অন্যান্য বছরের তুলনায় এবার আবহাওয়া ও অনুকুল পরিবেশের কারনে ভ্রমণ পিপাসুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। 


ইদের ছুটিতে পাহাড়পুর বৌদ্ধ বিহার জমে উঠেছিল হাজার হাজার দর্শনার্থীদের মহামিলন মেলা। ইতিমধ্যেই সরকারি ছুটি শেষ হয়েছে। ইদে ঘর মুখো মানুষেরা আবার কর্মস্থলে ফিরে যেতে শুরু করেছে। তারপরেও ইতিহাস ঐতিহ্যের সমাহার ও সৌন্দর্য্যরে ভরপুর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর এখনো দর্শনার্থী ভরপুর। 


পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ জানায়, ইদের দিন শনিবার বিকেলে মেঘলা আকাশ ও রিমঝিম বৃষ্টির কারনে দর্শনার্থীরা কিছুটা বিড়ম্বনার শিকার হয়। হাজার হাজার দর্শনার্থী আশ্রয় নেওয়ার মত যাত্রী ছাউনি এখানে নেই। তাই ভিজতে হয়েছে দর্শনার্থীদের। ইদের দ্বিতীয় দিন রোববার দর্শনার্থী ছিল চোখে পড়ার মত নেমে এসেছিল নারী পুরুষের ঢল । 


দর্শনার্থী আতোয়ার রহমান বলেন, এখানকার পরিবেশ খুবই ভালো। খুব ভালো লাগছে ঘুরতে এসে। দূরদূরান্ত থেকে এতো মানুষ এখানে ঘুরতে আসে আমি না আসলে বুঝতে পারতাম না। 


দর্শনার্থী মিষ্টি ও মিম জানায় আমাদের বাসা এই উপজেলাতেই তবু আমরা বারবার ছুটে আসি। এটা আমাদের ইতিহাস ঐতিহ্য যার মাধ্যমে আমাদের এলাকার নাম পরিচয় তুরে ধরে বিশ্ব দরবারে। ইদ উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে আহত দর্শনার্থী নারী পুরুষ , কন্টেন্ট ক্রিয়েটর, ছবি তোলা, সেলফি, ভিডিও করতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। 


পাহাড়পুর বৌদ্ধ বিহার কাষ্টোডিয়ান ফজলুল করিম অর্জু বলেন, রমজানের ইদে ছিল দর্শনার্থীর উপছে পড়া ভিড়। এবার দর্শনার্থীরা খুব আনন্দ করেছে। আবহাওয়াটা ভালো ছিল শীত ও নাই আবার গরম নয়।