সোমবার, জুন ২২, ২০২৬

মোহনপুরে হেফাজতে ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত

কেশরহাট প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
মোহনপুরে হেফাজতে ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহনপুরের কেশরহাটে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে পরিচিতি সভা ও ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (২৪ মার্চ) কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন  রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। 


এসম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদ আজমী, জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি নাইমুল হাসান রাজি, মোহনপুর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদী হাসান। সবশেষ দেশ, জাতি ও বিশ্ব উম্মার কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।