মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রুডো’র উদ্যোগে পবা বসুয়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ মার্চ ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ মার্চ ২০২৬ ১১:১১ অপরাহ্ন
রুডো’র উদ্যোগে পবা বসুয়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজ উদ্বোধন

পার্টনার্স ফর প্রসপারিটি-পিএফপি প্রকল্পের আওতায় রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রুডো) উদ্যোগে মুসলিম চ্যারাটির অর্থায়নে এবং অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডির সহযোগিতায় রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের বসুয়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 


রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের(রুডো) নির্বাহী পরিচালক সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদ মিশন কলেজের সহকারী অধ্যাপক আহমাদুল হক। বিশেষ অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডির প্রোগাম ম্যানেজার মনিরুল ইসলাম,  পিএফপি প্রোগ্রাম কমিউনিটি সাপোর্ট অফিসার আজিজুল হক। 


রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রুডো) সভাপতি গোলাম মেহেদী হাসান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মাহাবুব হোসেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটোসাংবাদিক এম শামীম ও বিশিস্ট সমাজসেবক আব্দুল খালেক উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন বসুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক।