সোমবার, জুন ২২, ২০২৬

‘এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব’

সোনার দেশ ২৫ মার্চ ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ২৫ মার্চ ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
‘এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব’
গ্লোবাল কোয়ালিশন সামিটে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)  দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।


সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের সরকার প্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান এবং সমমর্যাদার প্রতিনিধিদের সঙ্গে যোগ দেন ডা. জুবাইদা রহমান।


উদ্বোধনী বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, “বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে এখন থেকেই সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি।”


ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।


তিনি বলেন, “দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি প্রতিনিধিত্ব করছেন, যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। এ সরকারের মূল লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি গড়ে তোলা।”


তথ্যসূত্র: রাইজিংবিডি