মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সোনার দেশ ডেস্ক ২৫ মার্চ ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ মার্চ ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।


বুধবার (২৫ মার্চ) রুহুল কুদ্দুস কাজল নিজেই বাংলানিউজকে এ তথ্য  নিশ্চিত করেছেন। 


এদিকে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ। 


প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।


তথ্যসূত্র: বাংলানিউজ