সোমবার, জুন ২২, ২০২৬

গোমস্তাপুরে গণহত্যা দিবস পালিত

গোমস্তাপুর প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
গোমস্তাপুরে গণহত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্মৃতিচারণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।


স্মৃতিচারণমূলক আলোচনাসভায় সূচনা বক্তব্য দেন সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।