বদলগাছী কার্যাদেশের এক বছর অতিবাহিত হলে ও সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারে নি ঠিকাদার
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ভান্ডারপুর জিসি সড়ক সংস্কারে কার্যাদেশের এক বছরের বেশী সময় অতিবাহিত হলে ও সংস্কার কাজ শুরু করতে পারছে না ঠিকাদার। ঠিকাদারকে কার্যাদেশ দিলেও কাজ শুরু করতে না পারার বিষয়টি নিয়ে খোদ এলজিইডি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ উঠেছে এলাকবাসীর মধ্যে। বিধ্বস্ত সড়কে জন দুর্ভোগ রোধে দ্রুত কাজ শুরু করার জন্য এলাকাবাসী মানববন্ধন পর্যন্ত করেছে। খানা খন্দে ভরা এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ছে।
ভ্যানযাত্রী এক বৃদ্ধ মা বললেন ভ্যানে চলাচলের সময় বুক চেঁপে ধরে যেতে হয় বাবা। রাতে ব্যাথায় ঘুমাতে পারি না । এ রাস্তার কাজটা কি হবে না বাবা। খুবই কষ্ট হয় চলাচলে। গতকাল বুধবার বিকালে আবারো কোলা বাজারে উত্তর পার্শ্বে সড়ক অবরোধ করে বিক্ষোভসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা প্রকৌশল অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, কোলা ভান্ডরপুর জিসি ২কিলো ৭শ মিটার সড়ক বর্ধিত আকারে সংস্কার করার জন্য চুক্তি মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্ধ করা হয়।
২০২৫ সালের ১০ ফেব্রুয়রী কাজের ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। এই সড়ক ১২ ফুট প্রশস্ত আছে, নির্মান হবে ১৮ ফুট বর্ধিত আকারে সংস্কার হবে। সড়কের এই কাজ কার্যাদেশের পাওয়ার পরেও ঠিকাদার কাজ শুরু করতে পারছে না। সড়কের দুপার্শ্বের কাজ কাটতে হবে। এক বছরেও এলজিইডি কর্তৃপক্ষ কোন প্রদক্ষেপ নেয়নি। ঠিকাদার শাহিনুর ইসলাম স্বপন জানায় আমার কার্যাদেশের মেয়াদ প্রায় শেষের পথে আমি কাজ শুরু কতে পারছি না। বারবার তাগিদ দেওয়া সত্তে ও গাছ কাটার ব্যবস্থা করে দিচ্ছে না কর্র্তপক্ষ। এখানে আমার কোন অবহেলা নেই। আমি যথারিতি প্যালাসাইটিং কাজ শেষ করেছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান সড়কের দুপাশে গাছ রয়েছে । গাছ গুলি কাটার জন্য টেন্ডার হয়েছে। আমি নির্বাহী প্রকৌশলী স্যারের সঙ্গে কথা বলেছি। স্থানীয় লোকজন মানব্বন্ধন করেছে সেটা অবগত করেছি। বিভাগীয় অফিস থেকে অনুমোদন পেলেই গাছগুলো কাটা হবে। দ্রুত সমস্যা সমাধানে স্থানীয় লোকজন নওগাঁ ৩-আসনের এমপি ফজলে হুদা বাবুলের সুদৃষ্টি কামনা করেছেন।