পুঠিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
পুঠিয়া মেধাবী বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমানসহ পুঠিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি বালিকা শিক্ষার্থীরা ও তাদের শিক্ষক মন্ডলীরা।
১০ জন কৃতি বালিকা শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।