মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পুঠিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
পুঠিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।


পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনা (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, কৃষি অফিসার স্মৃতি রাণী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন কর্যালয়ে কর্মকর্তাগণেরা।