সোমবার, জুন ২২, ২০২৬

কেশরহাটে বিনামুল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন

কেশরহাট প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
কেশরহাটে বিনামুল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন

মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্ত্বরে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫মার্চ) সকাল ১০টায়  প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ফাহিমা বিনতে আখতার। দিনাজপুর গাওশুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্তাবধানে এর আয়োজন করে স্বাধীনতা ফাউন্ডেশন কেশরহাট নামীয় একটি সংগঠন।


অনুষ্ঠানে কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি  হাজি সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাংগঠনিক সম্পাদক উসমান আলী,


কোশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম, উপজোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড্ ামুসাব্বির রহান লিটন, স্বাধীনতা ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খালেদ প্রমূখ।  ক্যাম্পেইনে আগত রোগিদের বাছাই শেষে ১৭০ জন রোগির চোখ অপারেশনের জন্য চুড়ান্ত করা হয়েছে। এসকল রোগিদের চার পর্বে অপারেশন সমাপ্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।