সোমবার, জুন ২২, ২০২৬

ইদের ছুটি শেষে ক্যাম্পাসমুখী রাবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস ট্রিপের ব্যবস্থা

রাবি প্রতিবেদক ২৫ মার্চ ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৫ মার্চ ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
ইদের ছুটি শেষে ক্যাম্পাসমুখী রাবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস ট্রিপের ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ রাজশাহী রেল স্টেশন থেকে ক্যাম্পাসে আসার জন্য বিশেষ বাস ট্রিপের ব্যবস্থা করেছে। ইদ-উল-ফিতরের ছুটি শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার সুবিধার জন্য এই বাস ট্রিপ ২৮ ও ২৯ মার্চ চলবে। বুধবার (২৫ মার্চ) রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাঁড়ী এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী রেল স্টেশনে পৌঁছার ১৫ মিনিট পর বাসগুলো স্টেশন চত্বর থেকে ছেড়ে আসবে।