সোমবার, জুন ২২, ২০২৬

পার্বতীপুরে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পার্বতীপুর প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
পার্বতীপুরে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক।


এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৯৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা হিসেবে প্রতি জনকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।


এ ছাড়াও পাট প্রণোদনার আওতায় প্রতি কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সানাউল্লাহ, পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু সুফিয়ানসহ উপজেলার ১০টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।


এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত থেকে এ প্রণোদনা গ্রহণ করেন।


কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষিখাতকে আরও শক্তিশালী করতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।