সোমবার, জুন ২২, ২০২৬

রাণীনগরে গণহত্যা দিবসের আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
রাণীনগরে গণহত্যা দিবসের আলোচনা সভা

নওগাঁর রাণীনগরে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা আকতারের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।


সভায় গণহত্যা দিবসের উপর আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক-লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা প্রমুখ।


সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ২৫মার্চ রাতের আঁধারে পাক বাহিনী যে গণহত্যা চালিয়েছে তার মাধ্যমেই মহান স্বাধীনতার বীজ বোপন হয়েছিলো। তাই গণহত্যার প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌছে দিয়ে গণহত্যার ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। পরে তিনি ২৬মার্চ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।