কর আদায়কারী মোজাফফর হোসেনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক
মহানগরীর হেতম খাঁ নিবাসী রাজশাহী সিটি কনপোরেশনের রাজস্ব বিভাগের কর আদায় শাখার আদায়কারী বিএইচএম মোজাফফর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (২৫ মার্চ) এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাসিকের কর আদায়কারী বিএইচএম মোজাফফর হোসেন সন্ধ্যা ৭টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।