সোমবার, জুন ২২, ২০২৬

বনলতা সাহিত্য পরিষদের সভাপতি নীনা, সম্পাদক রনি

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মার্চ ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মার্চ ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
বনলতা সাহিত্য পরিষদের সভাপতি নীনা, সম্পাদক রনি

বনলতা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। এতে সভাপতি হয়েছে প্রফেসর ড. শিরীন আখতার নীনা ও সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় রনি। বুধবার (২৫ মার্চ) রাতে ২৫ সদস্যর এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিকেলে সংগঠনটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইদ পুনর্মিলনী সভা একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বনলতা জননী নাসরিন রহমানের সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ গভ. ডিগ্রি  কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রহমান, প্রফেসর ড. শিরীন আখতার নীনা এবং  কবি আরিফা বেগম ।


স্বাগত বক্তব্য দেন গীতিকার ও কবি নূরউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি রেবেকা আসাদ, কবি ও গবেষক কামরুল বাহার আরিফ, অনু চৌধুরী, কবি হোসনে আর ছবি, হাইফেন সম্পাদক প্রত্যয় হামিদ ।


স্বরচিত কবিতা আবৃত্তি করেন নীরু নীলিমা, হুমায়রা রহমান মাসুমা, এনামুল হক অনু, মাফরুহা আকতার উর্মি, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী সাখাওয়াত , শেখ তৈমুর আলম, সেলিনা পারভীন রুমা, নজরুল ইসলাম, জোহুরুল ইসলাম, মেহবুব ইসলাম রহমত প্রমুখ। 


সংগঠনটির উপদেষ্টা হয়েছেন  ড. আব্দুর রহমান, নূরউল ইসলাম ও নাসরীন রহমান। সহসভাপতি করা হয়েছে, হোসনে আরা ছবি, জায়তুনা খাতুন, রেবেকা আসাদ, আরিফা বেগম এবি।  যুগ্ম সম্পাদক  হয়েছেন      অ্যাড. রজব আলী, রোকেয়া রহমান, শিরীন শরীফ, সহসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ফেরদৌসী শাখাওয়াত, সাহিত্য সম্পাদক, সেলিনা পারভীন রুমা, সাংস্কৃতিক সম্পাদক হাসান আবাবিল, দপ্তর সম্পাদক নীরু নীলিমা, সাংগঠনিক সম্পাদক হুমায়রা রহমান মাসুমা, প্রচার সম্পাদক মাফরুহা আখতার উর্মি।