মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন

সোনার দেশ ডেস্ক ২৬ মার্চ ২০২৬ ০১:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ মার্চ ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন
আব্দুল বারী ও আমিন উর রশিদ

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী দফতর পুনর্বণ্টন করেছেন। বুধবার (২৫ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। 


জারি করা গেজেটে বলা হয়েছে, কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আমিন উর রশিদকে কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রাখা হয়েছে। প্রতিমন্ত্রী আব্দুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও গেজেটে প্রকাশ করা হয়েছে। 


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন