মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০২:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০২:৪১ অপরাহ্ন
পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নওগাঁর পোরশায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা পরিষদ চত্তরে ৩১ বার তোপধ্বনি দেওয়ার মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংগঠন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ ও শাহজামাল হোসেন শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ।