সোমবার, জুন ২২, ২০২৬

কামরুল ইসলাম মাসুমের ইন্তেকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
কামরুল ইসলাম মাসুমের ইন্তেকাল

পাবনার ঈশ্বরদী বাজারের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী ও শহরের পূর্বটেংরি কদমতলার এলাকার বাসিন্দা কামরুল ইসলাম মাসুম (৫৪) স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে যান। রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন জামে মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সাধালণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের বড় ভাই।



তার মৃত্যুতে সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান আসাদ শোক প্রকাশ করেছেন।