সোমবার, জুন ২২, ২০২৬

প্রাইভেটকারে ফেন্সিডিল বহনকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ মার্চ ২০২৬ ০৮:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ মার্চ ২০২৬ ০৮:৫৪ অপরাহ্ন
প্রাইভেটকারে ফেন্সিডিল বহনকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অভিযানিক দল বৃহস্পতিবারি (২৬ মার্চ) ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর থানার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের মেসার্স প্রাইম স্টোর (প্রশ্ন) এর ১০০ গজ পিছনে মুন্ডুমালা-তানোরগামী পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে ওই ফেন্সিডিল বহন করা হচ্ছিল।


ধৃত ব্যক্তিরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর (বাগডাঙ্গা)এর টিটু মেকারের ছেলে হাসিবুল ইসলাম জনি (৪০), একই জেলার শিবগঞ্জ থানার কানসাট বাহালাবাড়ির ফজলুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং গুয়াবাড়ি চানপুরের আশরাফুল হকের ছেলে কারচালক জায়েদ হাসান (২২)।


ফেন্সিডিল ছাড়াও আসামীদের কাছ থেকে ১টি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ১২ হাজার ১০০, ৪টি মোবাইল ফোন ও ৭টি সিম কার্ড জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামিগণদের বিরুদ্ধে তানোর থানায় মামলা রুজু করা হয়েছে।