সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন
পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নওগাঁর পত্নীতলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। 


প্রত্যুষে শহিদ মিনারে থানা পুলিশের ৩১ তপধ্বণির মধ্যদিয়ে সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। কর্মসুচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সরকারি হাসপাতালের ভর্তিকৃত রোগিদের উন্নত মানের খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।


অনুষ্ঠানে আমন্ত্রিত  অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম ও কাজী তারা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন ও মোহাইমিনুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ সহ উপজেলা পরিষদের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।