সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় স্বাধীনতা দিবস পালন

বাঘা প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
বাঘায় স্বাধীনতা দিবস পালন

রাজশাহীর বাঘায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় পাশে ছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক।


পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার বলেন, আজকের দিনের অনেক ঘটনা হয়তো ভুলে যাব। কিন্তু দেশ স্বাধীনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের কথা কোনদিন ভুলতে পারবো না। যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া করেন। বিভিন্ন স্কুলের  শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।


আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনিপর সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা সুরুজ্জামান, মোখলেছুর রহমান মুকুল, যুবদল নেতা সালে আহমেদ সালাম. শফিকুল ইসলাম প্রমুখ।