সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোর প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও অটোরিকশার যাত্রী নিহত হয়েছে হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে নাটোর শহরের মোহনপুরে এবং রাত ৮টার মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (৩০) সে নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং অটোরিকশার যাত্রী শহরের হাজরা আবুল হোসেনের ছেলে সোহেল (৪৫)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নাটোর শহরে আসছিলেন। পথে নাটোর বিটিভি উপকেন্দ্র অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল্লাহ ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  


দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন। বিষয়টি ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


অপরদিকে রাত ৮ টার দিকে শহরের হাজরা নাটোরের সোহেল নামে  এক ব্যক্তি অটোরিকশাযোগে বড় হরিশপুর বাইপাস অভিমুখে আসার সময় শহরের মাদ্রাসা মোড়ে মিতু ফার্মেসির সামনে পৌছালে অটো থেকে পরে গিয়ে মাথায় আঘাত পান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


বিষয়টি নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল  ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।