রাজশাহী’র সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
শুক্রবার (২৭ মার্চ) আনুমানিক ৩:৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার ইউসুফপুর কান্দিপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।