মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জয়পুরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন
জয়পুরহাটে  ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ২৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের ক্ষেতলাল থানার খঞ্জিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধুত ব্যক্তিরা হলো- ক্ষেতলাল থানার ইটাখোলার আব্দুল রাজ্জাকের ছেলে ছাকাউল ইসলাম (২৭) এবং সরদারপাড়ার মৃত হাজের আলী মোল্লার ছেলে দুলাল হোসেন (৫০)। এ সময় ধৃতদের কাছ থেকে ৩৯ হাজার  ৬শো টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ছাকাউল ইসলাম ও দুলাল হোসেন দ্বয় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। বর্ণিত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।