সোমবার, জুন ২২, ২০২৬

ম্যালেরিয়া মডেলিং বিষয়ে রাবিতে ২ দিনব্যাপী কর্মশালা শুরু

রাবি প্রতিবেদক ২৭ মার্চ ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৭ মার্চ ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
ম্যালেরিয়া মডেলিং বিষয়ে রাবিতে ২ দিনব্যাপী কর্মশালা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যালেরিয়া মডেলিং বিষয়ক “ওয়ার্কশপ অন ম্যালেরিয়া মডেলিং ফর পাবলিক হেলথ প্রফেশনাল ইন বাংলাদেশ” শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস অনুষদের কনফারেন্স হল রুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।


অ্যাপ্লাইড ম্যালেরিয়া মডেলিং নেটওয়ার্ক (এমনেট) এর অর্থায়নে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর তিলক চন্দ্র নাথ এর পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিভাগ ও অনুষদের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।  


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ম্যালেরিয়া প্রতিরোধ ও গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বাংলাদেশে ম্যালেরিয়া প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস দেন।


প্রফেসর তিলক চন্দ্র নাথ এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাবির ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোইজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর মো. মোজাফফর হোসেন। এসময় ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী কর্মশালার প্রথমদিনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ এম জোনায়েদ সিদ্দিকী। কর্মশালার আওতায় ৩০ জন শিক্ষার্থীকে গবেষণায় ম্যাপিং বিষয়ক সফটওয়্যার জিআইএস  (এওঝ), তথ্য বিশ্লেষণে সফটওয়্যার আর (জ) এর ব্যবহার ও বায়োইনফরমেটিকস বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।


উল্লেখ্য, এপ্লাইড ম্যালেরিয়া মডেলিং নেটওয়ার্ক (অগগহবঃ) হলো ২০২২ সালে প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী ম্যালেরিয়া মডেলার, ডেটা বিশ্লেষক এবং অংশীদারদের একটি সক্রিয় কমিউনিটি। এই কমিউনিটির আওতায় ম্যালেরিয়া প্রবণ দেশগুলোতে দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে ম্যালেরিয়া নির্মুলে সহায়তা করা হয়।