মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২

বড়াইগ্রাম প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২

নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন।


বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকারের সাথে নাটোর থেকে সিরাজগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের একজন যাত্রী ও ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।