মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সিংড়ায় খাল খননের উদ্বোধন

সিংড়া প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
সিংড়ায় খাল খননের উদ্বোধন
উদ্বোধন করলেন সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু

নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ  আনোয়ারুল ইসলাম আনু।


শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা গ্রামে পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেন সংসদ সদস্য।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার প্রমুখ।