রাজশাহী কলেজে জাতীয় গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘জাতীয় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ পালিত হয়েছে। ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ২৫ মার্চ সকাল ১০.৩০ মিনিটে রাজশাহী কলেজ মিলনায়তনে জাতীয় গণহত্যা দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ৯.৩০মিনিটে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থী সমাবেশ করা হয়। সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবন থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনে এসে সমাপ্ত হয়।
এরপর কলেজের শহিদ মিনারে মুক্তিযুদ্ধের মহান শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১০.৩০মিনিটে কলেজ মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। মুখ্য আলোচক ধারাবাহিকভাবে বাঙালির গৌরবদীপ্ত সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরেন।