সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী একরামুল হক।


স্থানীয়রা জানায়, উপজেলার শাহাবাজপুর নামোচাকপাড়া এলাকায় ১০ বিঘা জমির আমবাগান রক্ষায় চারদিকে সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া নির্মাণ করেন জমির মালিক একরামুল হক।


বুধবার গভীর রাতে কে বা কারা ওই সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দেয়।  ভুক্তভোগী একরামুল হক জানান, গবাদিপশুর অত্যাচার থেকে রক্ষা পেতে তার কাটা বেড়ার পাশাপাশি সীমানা প্রাচীর দেয়া হয়েছিল। কিন্তু রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে ১৫০টি পিলার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন তিনি। 


শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।