নাটোরে বিশ্ব নাট্যদিবস উপলক্ষে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব নাট্যদিবস উপলক্ষে ইঙ্গিত থিয়েটারের আয়োজনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইঙ্গিত থিয়েটার ও ভোর হলো সাংস্কৃতিক সংগঠনের বিভিনন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এসময় বিভিন্ন বয়স ও শেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।
শুক্রবার (২৭ মার্চ) রাতে নাটোর শহরের মুসলিম ইনস্টিটিউটে এই নাট্যদিবস পালন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাড. সুখময় বিপলুর সভাপত্বিতে আলোচনা সভায় আবুল আসিফ মার্শালসহ অন্যরা বক্তব্য দেন। পরে ‘দাবী’ নাটক মঞ্চস্থর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় । বিশ্ব নাট্য দিবসে এমন সব আয়োজনে সরগরম হয়ে ওঠে মুসলিম ইনস্টিটিউট ।
অনূষ্ঠানের বক্তারা বলেন, থিয়েটারকে কেবলমাত্র একটি বাণিজ্যিক উদ্যোগ বা ঐতিহ্য সংরক্ষণের মাধ্যম বিবেচনা না করে এর মজ্জাগত শক্তি ব্যবহার করে মানুষ, মানবগোষ্ঠী ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কোথায় এগোচ্ছি, সে প্রশ্ন করা।
মহান থিয়েটারের কাজ হলো আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করা এবং কল্পনা জগতকে উস্কে দেয়া।
উল্লেখ্য ২৭ মার্চ, ‘ওয়ার্ল্ড থিয়েটার ডে’ বা বিশ্ব নাট্য দিবস; নাট্যকলা বা থিয়েটার শিল্পের গুরুত্বকে স্বীকৃতি জানাতে, এই শিল্পরূপের প্রচার ঘটাতে এবং সাংস্কৃতিক আদান-প্রদানকে উৎসাহিত করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ।