মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে শাহ্রিয়া মোস্তফা শান্ত (২২)। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সোয়া ১০ টায় রাজপাড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শান্তকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।