সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে দুর্ঘটনায় ছয়দিন পর রেল কর্মকর্তার মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ০২:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ০২:২১ অপরাহ্ন
ঈশ্বরদীতে দুর্ঘটনায় ছয়দিন পর রেল কর্মকর্তার মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৬ দিন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নুরুজ্জামান মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে রামেক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। 

তিনি ঈশ্বরদী শহরের স্কুলপাড়ার বাসিন্দা ছিলেন। বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার কর্মরত ছিলেন। 

দুর্ঘটনার দিন থেকে গত ৬ দিন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুরে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।