সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
পত্নীতলায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

নওগাঁ পত্নীতলায় শিহাড়া ইউনিয়নের সীমান্তবর্তী শীতল মাঠ এলাকায় গম কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে মাঠে গম কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শীতল মাঠ গ্রামেরে আইনাল হকের ছেলে আশরাফ হোসেন (৩৮) মৃত্যুবরণ করেন।  এ সময় তার সঙ্গে থাকা আরও দুই কৃষক একই গ্রামের কামাল হোসেনের ছেলে তারেক হোসেন (৩৫) ও আয়নাল হকের ছেলে শরিফ হোসেন (৩৬) গুরুতর আহত হন। 

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই গ্রামের তিনজন হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শনিবার ভোরে শীতল গ্রামের তিনজন কৃষক স্থানীয় মাঠে গম কাটতে যান। প্রাকৃতিক দুর্যোগের কারণে বজ্রপাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। অপর দুজনকে সাপাহার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত ও দুইজন আহত হয়েছে।