মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তেলের পাম্প গুলোতে বাইকারদের দীর্ঘ সারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে তেলের পাম্প গুলোতে বাইকারদের দীর্ঘ সারি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন তেলের পাম্পে তেল নেওয়ার জন্য বাইকারদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর তবুও যেন সেই অপেক্ষা শেষ হচ্ছে না।


অনেকেই দীর্ঘক্ষন অপেক্ষার পরও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলাম ফিলিং স্টেশনে, প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাইকারদেও দীর্ঘ সারী দেখা যায়।  স্বরুপনগর এলাকা থেকে শুরু হয়ে সেই সারী গিয়ে ঠেকে শহরের বিশ্বরোড পর্যন্ত।


সকাল ৯টা থেকে এ ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়, এরপর দুপুর আড়াইটার পর এখানকার তেল শেষ হয়ে যায়। এসময় কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা দিতে থাকেন, আজকের মত তেল শেষ, আগামীকাল আবার তেল আসলে, আপনাদের তেল দেওয়া হবে। আপনারা আর অপেক্ষা না করে ফিরে যান। যখন এ ঘোষনা দিচ্ছেল পাম্প কর্তৃপক্ষ, তখনও তেলের অপেক্ষায় কয়েকশো বাইকার। যারা সকাল থেকেই অপেক্ষা করছিলেন।


অপেক্ষায় থাকা বাইকার রা জানান, তেলের জন্য অন্তত ৪ ঘণ্টার বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন, তবুও তেল পেলেন না। বাইকারদের পরামর্শ রেসনিং না করে সব পাম্পে যদি তেল দেওয়া হয়, তাহলে তেলের জন্য এমন ভোগান্তি কিছুটা হলেও কমবে।


এদিকে ইসলাম ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা, মাসুম জনি জানান, তারা গতকাল তিন হাজার লিটার পেট্রোল পেয়েছিলেন, যা আজ সকাল থেকে জনপ্রতি সর্বচ্চো ৩০০ টাকার করেন দেয়া শুরু করেন, দুপুর নাগাদ সেই তেল শেষ হয়। অনেকেই তেল ছাড়ায় ফিরে যেতে হয়েছে, আসলে আমাদের কিছুই করার নেই, আমরা যা পাচ্ছি, তাই দিচ্ছি।  তবে চাহিদার তুলনায় তা অনেক কম।