মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ভূমিমন্ত্রী, জেলা পরিষদ ও রাসিক প্রশাসকের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ভূমিমন্ত্রী, জেলা পরিষদ ও রাসিক প্রশাসকের শোক

মহান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী  মো. মিজানুর রহমান মিনু এমপি। 


এক শোক বার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি।


মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমাকে  জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং  তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দান করেন। 


এদিকে  জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার (২৮ মার্চ) এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।


শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


এছাড়াও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। শোকবার্তায় তিনি মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, দিলারা হাফিজ আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।