মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঢাকায় চিকিৎসাধীন শহীদ আলমের জন্য দোয়া চাইলেন সাবেক মেয়র বুলবুল

নিজস্ব প্রতিবেদক ২৮ মার্চ ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ মার্চ ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
ঢাকায় চিকিৎসাধীন শহীদ আলমের জন্য দোয়া চাইলেন সাবেক মেয়র বুলবুল

রাজশাহী মহানগর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শহীদ আলম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।


এক বিবৃতিতে বুলবুল বলেন, শহীদ আলম দীর্ঘদিন ধরে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবর দলীয় নেতাকর্মীসহ রাজশাহীর সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তিনি শহীদ আলমের রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


বুলবুল আরও বলেন, ‘আমরা আশা করছি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’


এদিকে শহীদ আলমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন।


পরিবারের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শহীদ আলমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।


উল্লেখ, শহীদ আলম স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টার যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানেও শহীদ আলম আইসিইউতে চিকিৎসাধীন আছেন।