রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন
রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকাল ১০ টায় জাতীয় দিবস উপলক্ষে এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউনুছ আলী (জিএম অব. রাকাব) এবং যুগ্ম মহাসচিব মোর্শেদ মঞ্জুর হাসান চুন্না এর নেতৃত্বে শহর র্যালি শেষে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত শান্তি কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা সাদিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রাং, বীর মুক্তিযোদ্ধা কে এম এম ইয়াছিন আলী মোল্লা, মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কুদ্দুস, সহ অন্যান্য প্রায় শতাধীক নেতাকর্মী।