সোমবার, জুন ২২, ২০২৬

ওয়েব সভাপতি লিপির বোনের ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ১০:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ১০:০১ অপরাহ্ন
ওয়েব সভাপতি লিপির বোনের ইন্তেকাল

বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির রাজশাহী জেলার সভাপতি আঞ্জুমান আরা লিপির ছোট বোন তানজিলা পারভীন লাকি (৪৩) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ আট মাস থেকে কিডনি রোগে ভুগছিলেন।


শুক্রবার (২৭ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শালবাগান পার হাউজ মোড়ের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আমজাদ হোসেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান, স্বামীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। 


মরহুমার জানাজার নামাজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আসাম কলোনী বায়তুল আমান জামে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে সপুরা গোরস্থানে দাফন করা হয়।