মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বাঘায় জিয়া পরিষদের সাধরণ সম্পাদক গণির ইন্তেকাল

বাঘা প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
বাঘায় জিয়া পরিষদের সাধরণ সম্পাদক গণির ইন্তেকাল

রাজশাহীর বাঘা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। শনিবার (২৮ মার্চ) বেলা ১ টায় উপজেলার মনিগ্রামের নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্ত্রী, দুই মেয়ে রয়েছে। 


তিনি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রামের আব্দুল আজিজের ছেলে ও নাটোরের বিলমাড়িয়া কলেজের সহকারি অধ্যাপক। বাড়ির পাশে মাদ্রাসা মাঠে রাত ৯টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।