সোমবার, জুন ২২, ২০২৬

‘তেল নেই’ ব্যানার ঝুলানো পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩ হাজার লিটার পেট্রোল ও ডিজেল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২৯ মার্চ ২০২৬ ০১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২৯ মার্চ ২০২৬ ০১:০২ অপরাহ্ন
‘তেল নেই’ ব্যানার ঝুলানো পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩ হাজার লিটার  পেট্রোল ও ডিজেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় “তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার লিটার পেট্রোল ও ডিজেল তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। এসময় প্রায় ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল  ও ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল  মজুদ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে মজুদকৃত তেল উপস্থিত মোটরসাইকেল  ও অন্যান্য যানবাহনের আরোহীদের মধ্যে বিতরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় এই জরিমানা করা হয়েছে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সময় দুই মোটরসাইকেল আরোহী দুইবার তেল নেওয়ার চেষ্টা করলে  দুই জন কে ৭  হাজার টাকা জরিমানা কারা হয়।  উল্লেখ্য, এর দুই দিন আগেই জেলার গোমস্তাপুর উপজেলায় “তেল নাই” লেখা আরেকটি পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পেট্রোলের সন্ধান পাওয়া যায়।