তানোরে এসিডির আয়োজনে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্যমেলা অনুষ্ঠিত
রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রোববার (২৯ মার্চ) দিনব্যাপী “স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা” অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এবং অক্স্রফাম ইন বাংলাদেশ’র কালটিভেটিং চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় সকাল ১০টায় আয়োজিত এ মেলায় প্রায় ১০০ জন আদিবাসী নারী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং অভিযোজন ও প্রশমন কার্যক্রমে অর্থায়নের সুযোগ সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, কৃষক, যুব ও শিক্ষার্থী, গণমাধ্যম প্রতিনিদি, এনজিও এবং সিএসও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং এসিডি-এর তথ্যভিত্তিক স্টল স্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা এসব স্টল থেকে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি, বিকল্প জীবিকায়ন এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, । অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল ও প্রকল্প টিম।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. হাবিবা খাতুন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপ-কৃষি কর্মকর্তা মো. সোয়াইব হোসেন, মো. তানজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ ভিএফএ তৌফিকুল ইসলাম এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মো. রাসেল আলী। এছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল।
মেলায় জলবায়ু সহনশীলতা কৌশল ও অর্থায়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী এবং তথ্যভিত্তিক স্টল বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি আদিবাসী নারী কৃষকরা জৈব সারসহ জলবায়ু সহনশীল কৃষিপণ্য প্রদর্শন করেন।
উদ্বোধনী পর্ব শেষে সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মূল পর্বে জলবায়ু সহনশীলতা বিষয়ক মূল বক্তব্য, জলবায়ু অর্থায়ন নিয়ে প্যানেল আলোচনা এবং সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।