মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে ইউএনওর মতবিনিময়

গোমস্তাপুর প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে ইউএনওর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রোল পাম মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার পেট্রোল পামের মালিক ও ৭ টি পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের চলমান সংকট পরিস্থিতি পেট্রোল পাম্পগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এদিকে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি বিতরণ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ে লক্ষ্যে উপজেলা প্রশাসন ৭টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। 



তিনি আরো বলেন,অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মতবিনিময় সভায় কঠোর নির্দেশ দেওয়া হয়।#