সোমবার, জুন ২২, ২০২৬

মান্দায় আন্তঃধর্মীয় সংলাপ, সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহবান

মান্দা প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ০৭:৪৩ অপরাহ্ন
মান্দায় আন্তঃধর্মীয় সংলাপ, সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহবান

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই বিষয় নিয়ে নওগাঁর মান্দায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএসজি) আয়োজন এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অর্থায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং বিশেষ অতিথি হিসেবে সংলাপে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে। 


পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএসজি) মান্দা উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে ও সাইফুর রহমানের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন মাষ্টার এনামুল হক, আব্দুল কাদের, ইমাম হাফেজ মাও. আব্দুল্লাহ আল সাঈদ, পুরোহিত প্রবীর চক্রবর্তী প্রমুখ।


সংলাপে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ উপজেলায় অতীতে কোনো ধর্মীয় সহিংসতা হয়নি। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র উপজেলা পর্যায়ে নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিতভাবে এমন আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।