সোমবার, জুন ২২, ২০২৬

বদলগাছীতে অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছিলেন স্ত্রী

বদলগাছী প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
বদলগাছীতে অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছিলেন স্ত্রী

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনে চোখে পড়ে অসুস্থ স্বামীকে পা ধরে হাঁটাচ্ছিলেন এক স্ত্রী। নিমিষেই দৃষ্টি কাড়ে আশেপাশে লোকজনের অধম্য এই দম্পতির চলাচলের দৃশ্য। উপস্থিত লোকজনের মধ্যে আবেগ অনুভূতি ও জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। স্বামী স্ত্রীর ভালোবাসার এমন নির্মম পরিণতি কেউ আর যেন দেখেনি। সবাই মর্মাহত হয়ে পড়ে এই দৃশ্য দেখে। 


ঘটনাস্থলে উপস্থিত লোকজন এ প্রতিবেদককে বলেন, সাংবাদিক সাহেব তাদের উপর লক্ষ্য রাখুন এমন দৃশ্য জীবনে চোখে পড়েনি। রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় ইউএনও অফিসের সামনে ২৫ বছরের এক যুবক দুই হাতে ক্রাচ। মাজা হেলে স্ত্রী স্বামীর এক পা ধরে আছে আর এক পা ভালো। ক্রাচ আর অসুস্থ পা স্ত্রীর হাতের উপর ভর করে চলাচল করছিলেন। মাঝেমধ্যে বসে বিশ্রাম নিয়ে আবার চলতে থাকেন।


নাম পরিচয় জানতে চাইলে সে জানায়, তার নাম এনামুল। বাড়ি জাবারীপুর সামপুর গ্রামে। সে ইউএনও অফিসে হুইল চেয়ারের জন্য আবেদন করতে এসেছিলেন। এই পরিস্থিতির কারণ সম্পর্কে সে জানায়- সে একজন ট্রাক শ্রমিক। দুমাস আগে রাত ১১টার দিকে ট্রাকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথের মধ্যে একা পেয়ে ৫জন লোক তাকে মারপিট করে নদীতে ফেলে দেয়। এতে তার পা ভেঙ্গে যায়।


গরিব মানুষ অন্যের সাহায্য নিয়ে অনাহারে অর্ধাহারে চলছে সংসার। একটা হুইল চেয়ার হলে চলাচল করতে পারতাম। ইউএনও স্যারের কাছে আবেদন দিতে এসেছিলাম। আবেদন জমা নিয়েছেন। তার স্ত্রী বিথি জানায়, এক পা মাটিতে ফেলতে পারে না। তাই আমি পা ধরে রাখলে আমার হাতের উপর ভর করে কোন রকমে চলাচলে সাহায্য করি।