সোমবার, জুন ২২, ২০২৬

চারঘাটে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৬ ১০:১২ অপরাহ্ন
চারঘাটে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চারঘাটে ১৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চারঘাট থানার বালুদিয়ার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারীর নাম শাপলা খাতুন (২৯) । 


সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাপলার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তখন তার পরিহিত পায়জামার ডান কোচর থেকে একটি সাদা রঙের পলিথিনের ভেতর থেকে ১৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।


শাপলা ও তার স্বামী রাসেলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।